ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেফতার 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ২৭ মার্চ ২০২৩
সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেফতার 
গ্রেফতার- প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আজাদ আলী নামে এক ধান ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আজাদ আলী সলঙ্গা থানার অলিদহ গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবকের সঙ্গে প্রায় দুই বছর আগে ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী বনানী বাজারে নয় মাস ধরে ফার্নিচারের ব্যবসা শুরু করেন ঐ গৃহবধূ। এ সুযোগে আজাদ আলী তার দোকানে আসা যাওয়ার একপর্যায়ে প্রেমের প্রস্তাব দেন। গত শনিবার রাত ৮টার দিকে ঐ গৃহবধূকে তার দোকান থেকে কৌশলে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে আজাদ আলী নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগী এ ঘটনার পরের দিন রবিবার বাদী হয়ে সলঙ্গা থানায় আজাদ আলী এবং নান্নু মিয়া নামে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঐ মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!