ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকলেটের প্রলোভনে দোকানে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ২৭ মার্চ ২০২৩
চকলেটের প্রলোভনে দোকানে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নুরনগর বাজারে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা মুনিরা পারভীন বাদী হয়ে নুরনগর বাজারের মুদি দোকানদার রবিউল ইসলামের (২৫) বিরুদ্ধে শ্যামনগর থানা মামলা করেছেন। রবিউল পার্শ্ববর্তী হাজীপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে।

মুনিরা পারভীন জানান, সোমবার সকালে তার মেয়ে বাজারের পাশের মক্তবে পড়তে যায়। বাড়িতে ফিরে আসার পথে রবিউল তাকে চকলেট দেওয়ার প্রলোভনে নিজের দোকানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রবিউল পালিয়ে যায়।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশু, তার পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

শ্যামনগর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, আসামিকে ধরতে পুলিশ মাঠে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!