শুক্রবার (২৪ মার্চ) রাতে শহরের বজলুর মোড় থেকে তাকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় মিটন আলীকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা।
শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১২ কুষ্টিয়ার কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়ান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, গত মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা এলাকার পেয়ারাতলা মহল্লার দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রতিবেশী নাইটগার্ড মিটন আলী বাণিজ্যমেলা দেখতে নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
মেলা দেখিয়ে আসার পথে ওই ছাত্রীকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে একটি নির্জন মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনা বাড়িতে কাউকে না বলার হুমকি দিয়ে রাত ১১টার দিকে একটি রিকশাযোগে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।
ওই স্কুলছাত্রী বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়লে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকলে শিশুটির বাবা-মা তার থেকে বিষয়টি জানতে চাইলে শিশুটি সবকিছু খুলে বলেন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা।
র্যাব কমান্ডার ইলিয়ান খান জানান, মামলার পর থেকেই অভিযুক্ত আসামি মিটন আলীকে ধরতে নজরদারি বাড়ানো হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের বজলুর মোড় থেকে তাকে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিটন তার অপকর্মের কথা স্বীকার করেছেন। পরে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।