ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় হোটেল থেকে গাঁজাসহ নারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২২ মার্চ ২০২৩
কুষ্টিয়ায় হোটেল থেকে গাঁজাসহ নারী আটক
গাঁজাসহ নারী আটক- ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ রুপালী খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার কোর্টপাড়ায় অবস্থিত মেহেরজান নামক হোটেল থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুপালী খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার আলাউদ্দীনের মেয়ে এবং একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জমির উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় মেহেরজান নামক হোটেল থেকে রুপালীকে আটক করে পুলিশ। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কেজি ৭০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

Advertisement

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ঐ নারীর স্বামী জমির উদ্দিনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!