ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে গাঁজাসহ ৩ যুবক গ্রেফতার 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ১৯ মার্চ ২০২৩
রাজবাড়ীতে গাঁজাসহ ৩ যুবক গ্রেফতার 
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে অটোরিকশা যাত্রীর ট্রাভেল ব্যাগের মধ্যে থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন। এর আগে, শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাজবাড়ী পৌরসভার মুরগির ফার্ম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধাপা ইদরাকপুর ব্যাংক কলোনি এলাকার ভাড়াটিয়া মো. আমির হোসেনের ছেলে হাসিবুর রহমান হিমেল, একই এলাকার জামাল সরদারের ছেলে মো. মাসুদ রানা এবং মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী থানার মো. ইদ্রিস আলীর ছেলে মো. রাকিব ওরফে জুনায়েদ। 

Advertisement

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী শহরের মুরগির ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় চেকপোস্টে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!