আটকরা হলেন, জেলার পৌর শহরের দক্ষিণ মোড়াইল (ডাক বাংলো মোড়) এলাকার হাবিবুর রহমানের ছেলে আল আমিন (৪০) ও সদর উপজেলার কাছাইট পশ্চিম পাড়া এলাকার ইকবাল হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান বলেন, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। পরে আল আমিন ও মো. সাগর হোসেনের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)