বুধবার (৮ মার্চ) রাতে ফরিদপুর পৌরসভার বর্ধিত ৩নং ওয়ার্ডের কোমরপুরে ঘটনাটি ঘটেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ঐ বাগান মালিক।
বাগানমালিক মো. মেজবাউর রহমান অভিযোগ করেন, বখাটেরা রাতের আঁধারে বাগানের চৌকি ঘরে ঢুকে মাদকসেবন করতেন। বিষয়টি জানতে পেরে তাদের বাগান থেকে বের করে দিলে তারা দেখে নেয়ার হুমকি দেন। এরপর বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে দেখেন গাছগুলো কেটে ফেলা হয়েছে।
.png)
এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মেজবাউর। গাছগুলো দুই বছর আগের লাগানো। সেগুলোতে ফুল এসেছিলো। তিনি ঘটনার সঙ্গে জড়িত মারুফ ও ওহিদুজ্জামান নামে দু’জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই ফাহিম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।