ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪২, ১১ মার্চ ২০২৩
মুন্সিগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সিগঞ্জে মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। শনিবার দুপুরে ৯৯৯ কল করলে পুলিশ এসে মাদকসেবী ছেলেকে আটক করে নিয়ে যায়। 

মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। আটক ওই ব্যক্তির নাম মো. জুয়েলকে (৪৫)। সে আদারিয়াতলা গ্রামের সোনা মিয়ার ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জুয়েল মাদকাসক্ত ছিল। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। এতে বাধা দিলে পরিবারের লোকজনকে মারধর করত জুয়েল। শনিবার দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় তার বাবার বসতঘরে আগুন ধরিয়ে দেন। এছাড়া প্রতিবেশীদের মারধর করার জন্য ছুরি নিয়ে ধাওয়া করেন।

Advertisement

তার বাবা সোনা মিয়া বলেন, জুয়েল পেশায় অটোরিকশা চালক। নিয়মিত মাদক সেবন করায় ১২-১৩ দিন আগে জুয়েলের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে জুয়েল আরো বেশি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকা জোগাড় করতে চুরি করে বাড়ির আসবাবসহ ছোটখাটো জিনিসপত্র বিক্রি করতে থাকে। এতে বাধা দিলে বাড়ির লোকজনকে সে প্রায়ই মারধর করত। তাকে অনেকবার বোঝানো হয়েছে, কিন্তু সে শোধরায়নি। তাই বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

এ বিষয়ে পঞ্চসার ইউনিয়ন বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান বলেন, মাদকসেবী জুয়েলকে তার বাবা অতিষ্ঠ হয়ে থানায় দিয়েছেন। বাবা সোনা মিয়া বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!