শুক্রবার ভোরে উপজেলার বুধন্তি ইউপির ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুধন্তি ইউপির ইসলামপুর গ্রামের শাবলু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার ঘর থেকে ৮২৪ ইয়াবা, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫৬০ টাকা, ৩টি মোবাইল ও মাদকদ্রব্য মাপার ২টি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, গ্রেফতার শাবলু মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।