ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাঁজাসহ ২ নারী বাসযাত্রী গ্রেফতার

আদমদীঘি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১৮ মার্চ ২০২৩
গাঁজাসহ ২ নারী বাসযাত্রী গ্রেফতার
গাঁজাসহ ২ নারী বাসযাত্রী গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে ৪ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে নাটোর র‌্যাব-৫ এর সদস্যরা। শুক্রবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আদমদীঘির হাসপাতাল গেটের সামনে নওগাঁগামী একতা কোচ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুরের মতলব উপজেলার ডিঙ্গাডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী শামছুন্নাহার (৪৮) ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরাম কান্দি গ্রামের মুছা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৫)। তারা নারায়নগঞ্জ সদরে পৃথক দুটি বাসায় ভাড়া থাকতেন।

নাটোর র‌্যাব-৫ সিপিসি-এর সিনিয়র এএসপি রফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, শুক্রবার ঢাকা থেকে কোচে নওগাঁর উদ্দেশে মাদকদ্রব্য আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর অভিযানিক দল আদমদীঘি পুলিশের সহযোগীতায় সন্ধ্যার পর বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি হাসপাতালের সামনে চেকপোস্ট বসানো হয়। সেখানে বিভিন্ন বাস তল্লাশিকালে রাত ৮টার দিকে একতা কোচ তল্লাশি করে ২ নারীকে আটক করা হয়। এ সময় শামছুন্নাহার নামের এক নারীর বডি ফিটিং অবস্থায় ৪ কেজি গাঁজা এবং ৩টি মোবাইল ও ১২০০ টাকা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ তাদেরকে আদমদীঘি থানায় সোর্পদ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!