ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:২১, ১৯ মার্চ ২০২৩
কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড
সাজাপ্রাপ্ত আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আল্লেক আলীকে আমৃত্যু কারাদণ্ড। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এ মামলায় আল্লেক আলীর ভাই মনা আলীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম মামলার প্রধান আসামি আল্লেক আলীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। তবে অপর আসামি মনা আলী পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত আল্লেক আলী ও মনা আলী ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সোনা উল্লাহর ছেলে।

কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

জানা যায় ২০০৬ সালে ৩০ জুন ভোরে ভুক্তভোগী হাফিজা খাতুন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যাওয়ার পর নিখোঁজ হন। এর কয়েক ঘণ্টা পর হাফিজা খাতুনের লাশ পুকুরে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার আড়াই মাস পরে নিহতের মামা আসমত আলী ভেড়ামারা থানায় হাফিজার স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু জাফর তদন্ত শেষে নিহতের স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!