ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বকশীগঞ্জে ৫ মাদকসেবীর কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৯ মার্চ ২০২৩
বকশীগঞ্জে ৫ মাদকসেবীর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে ৫ মাদক সেবনকারীকে ৩ মাস ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী এই রায় দেন।

জানা যায়, জামালপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জের পৃথক স্থানে অভিযান চালায়। অভিযানে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ঝুরাইপাড়া গ্রামের দুদু ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২০), আহাজ উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (২৭), বকশীগঞ্জের কাইগমারী পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আল আমিন (৩০), মিয়াপাড়ার ভিখু মিয়ার ছেলে শাকিল (১৯) ও মিরা মিয়ার ছেলে রবিন মিয়াকে (২৫) আটক করে।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী তাদের প্রতিজনকে ৩ মাস ৭ দিন করে কারাদণ্ডের আদেশ দেন।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানান, ঘটনার যথেষ্ট সত্যতা থাকায় তাদের প্রতিজনের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!