বুধবার সকালে জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইন্সপেক্টর আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকেলে রাজারহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ইন্সপেক্টর আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার বিকেলে রাজারহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অভিযান চালায়। এ সময় নতুন মাদক ৫০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয় শামিমকে। পরে তার দেওয়া তথ্যমতে, তার বাড়িতে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৬৫০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, শামিম দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় এই মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।