সোমবার দুপুরে উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হেলাল একই এলাকার পান্না মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কালাপাকুজ্যার রশিদপুর বড় বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন হেলাল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হেলাল আহত হন। পরে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
লংগদু থানার ওসি মো. ইকবাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।