সোমবার ভোরে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস এবং তার জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহীদ বেপারীর ছেলে রাসেল বেপারী।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফারুক হোসেন।
.png)
তিনি জানান, ভোরে ডিঙ্গি নৌকা করে গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান শ্বশুর ও জামাতা। এ সময় বজ্রপাতে দুজনেই মারা যান। পরে নৌকায় শহীদ বিশ্বাসের ঝলসানো লাশ পায় জেলেরা। আর সকালে জেলেদের জালে আটকা পড়ে রাসেলের লাশ।
তিনি আরো বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।