ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নতুন কর্মস্থলে কাজ করা হলো না যুবকের

কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১ এপ্রিল ২০২৩
নতুন কর্মস্থলে কাজ করা হলো না যুবকের
নিহত যুবক হৃদয় ছত্রী -ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবক হৃদয় ছত্রী (২৪) উপজেলার মাধবপুর চা বাগানের টিল্লাক্লার্ক কংখন ছত্রীর ছেলে।

শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলার ব্রাহ্মণবাজার হলিছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে সিলেটে নতুন কর্মস্থল ব্যাংকে যাওয়ার জন্য সকালে মাধবপুর নিজ বাসা থেকে বের হন হৃদয়। সকাল ৯টার দিকে কুলাউড়া থানা থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মৃত্যুর সংবাদ জানান।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের হলিছড়া এলাকায় পেছন দিক আসা একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা কুলাউড়া থানাকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে তার মানিব্যাগ থেকে পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

কুলাউড়া থানার ওসি আব্দুল ছালেখ জানান, নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কমলগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!