ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ৭ মার্চ ২০২৩
মৌলভীবাজারে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের
ফাইল ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জে লাঠির আঘাতে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মায়ের নাম দেয়ন্তী নুনিয়া। এছাড়া অভিযুক্ত ছেলের নাম সাধন নুনিয়া। তারা আলিনগর চা বাগান এলাকার বাসিন্দা।

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেয়ন্তী নুনিয়াকে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন সাধন। মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে সাধন পালিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার দেয়ন্তীকে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী জানান, অভিযুক্ত সাধন নুনিয়াকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!