ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ৬ মার্চ ২০২৩
ঝিনাইদহে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হান্নান মন্ডল একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে ঋণের কিস্তির টাকা নিয়ে সেজিয়া গ্রামের হান্নান মন্ডলের সঙ্গে তার স্ত্রীর বিরোধ সৃষ্টি হয়। পরে এ ঘটনায় তাদের ছেলেরা জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছেলে মনিরুল ইসলাম মায়ের পক্ষ নিয়ে বাবা হান্নান মন্ডলকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হান্নান মন্ডলের মৃত্যু হয়।

Advertisement

নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে হান্নান মন্ডলের মৃত্যু হয়।

মহেশপুর থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!