শনিবার (১ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার দুপুর ৩টার দিকে গৃহবধূ স্বামীর বাড়ির নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি শ্বশুর বাড়ির লোকজনের।
স্থানীয়রা জানান, গত দুইদিন আগে স্বামীর জামা কাপড় ধোয়া ও টাকা নিয়ে তানিয়ার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। পরে তার স্বামী তার রাগ ভাঙাতে গেলে পুনরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
.png)
চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, ৪-৫ মাস আগে সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের রিপনের সঙ্গে জেলার সদর উপজেলার দত্তের হাট এলাকার নুরুল হকের মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার দুপুরের দিকে তিনি স্বামীর বাড়িতে আত্মহত্যা করেন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়।
ওসি আরো জানান, শনিবার সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।