ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ৩০ মার্চ ২০২৩
নোয়াখালীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোয়াখালীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের জমিদার বাড়ির আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদিশপুর পূর্বপাড়া গ্রামের এবাদ উল্যা ভূঁইয়ার ছেলে আকতার হোসেন।

বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে নোয়াখালী পৌর এলাকা এবং বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর এলাকার মনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় বাসাভাড়া নিয়ে থাকা আকতার হোসেনের ঘরের খাটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে অভিযান চালায়। এ সময় চিহিৃত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!