ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে পরিত্যক্ত বস্তায় মিলল দেশীয় অস্ত্র

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ২৯ মার্চ ২০২৩
নোয়াখালীতে পরিত্যক্ত বস্তায় মিলল দেশীয় অস্ত্র
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী পৌরসভার মাইজদী রেলস্টেশনের পাশ থেকে পরিত্যক্ত বস্তায় ৮টি তেলোয়ারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

জানা যায়, রাতে রেলস্টেশন এলাকায় অস্ত্রসহ বহিরাগত লোকজনের উপস্থিতির খবরে অভিযান চালায় ডিবি। টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া বস্তায় অস্ত্রগুলো পাওয়া যায়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!