নূর মোহাম্মদ রাউজান পৌর সদরের এক নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির সুবেদার আব্দুর রশিদের ছেলে। দেড় মাস আগে দুবাই থেকে ছুটিতে দেশে ফেরেন তিনি।
স্বজনরা জানান, রোববার বিকেলে হাটহাজারীর ইছাপুর ফয়জিয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নূর মোহাম্মদ। এরপর আর বাড়ি ফিরে যাননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
.png)
হাটহাজারী থানার ওসি রুহুল আমিন সবুজ বলেন, উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।