শুক্রবার দুপুর ২টার দিকে সদর উপজেলার নিজগাছতলা এলাকায় চাঁদপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাজিয়া গ্রামের মীর মাঝির ছেলে আবদুল মাজেদ মাঝি, রায়পুরের অটোরিকশা চালক মো. আলাউদ্দিন এবং অজ্ঞাত আরেকজন পুরুষের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, দুপুরে আনন্দ পরিবহনের একটি বাস চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে রায়পুরের উদ্দেশে যাচ্ছিল। পথে বাসটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অটোরিকশাযাত্রী নিহত হন। আহত হন আরো ছয়জন।
.png)
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাস এবং অটোরিকশা উদ্ধার করা হয়েছে।