রোববার সকালে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- গোপালগঞ্জের মাসুদ হোসেনের মেয়ে সুইটি আক্তার, একই জেলার বনগ্রামের শামসুল শেখের ছেলে মোসতাক আহমেদ, একই জেলার ইসমাইল হোসেন, তৈয়ব আলীর ছেলে মো. হেমায়েত হোসেন, নড়াইলের বকুল শিকদারের ছেলে ফরহাদ শিকদার, গোপালগঞ্জের নওশের আলী শেখের ছেলে সমীর শেখ, কাঞ্চন শেখের ছেলে কাদির শেখ এবং অনাথি নাথ মন্ডল।
শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, রোববার সকালে ঢাকার উদ্দেশে আসা ইমাদ পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ ১৫ যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো দুই যাত্রীর মৃত্যু হয়। পরে আরো তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।