ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়াইহাজারে ২ বেকারিকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২৮ মার্চ ২০২৩
আড়াইহাজারে ২ বেকারিকে জরিমানা
২ বেকারিকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বেকারিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আড়াইহাজার উপজেলার শিবপুর ও মুকুন্দী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।

সহকারী কমিশনার (ভূমি) পান্না আক্তার জানান, আড়াইহাজারের শিবপুরের মদিনা বেকারিতে কাগজপত্র ঠিক না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক বিল্লালকে জন্য সতর্ক করা হয়। আরেক অভিযানে উপজেলার মুকুন্দী এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ভাই বন্ধু বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!