মঙ্গলবার দুপুরে পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান।
এ সময় আখাউড়া পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেন। অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
.png)
অভিযানের পরিচালক মো. মেহেদি হাসান বলেন, অতিরিক্ত মূল্যে ভোগ্যপণ্য বিক্রি ও মালামাল ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় জাতীয় ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।