সোমবার বিকেলে আখাউড়ার তিতাস রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের ইব্রাহিম ভুঁইয়ার ছেলে।
জানা যায়, শাহজাহান বিকেলে তিতাস রেলব্রিজ হেঁটে পার হচ্ছিলেন। ব্রিজের মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ দেখতে পান একটি ট্রেন দ্রুত গতিতে আসছে। এ সময় ব্রিজ থেকে লাফ দিলে লোহার রেলিংয়ে লেগে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল আলিম হোসেন শিকদার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।