ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৭ মার্চ ২০২৩
অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর বড়বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. কাওসার মিয়া জানান, মাছ-মুরগির বাজার ও মরিচ পট্টিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা না থাকাসহ একাধিক অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, মুরগি দোকানি মোহাম্মদ আলীকে দুই হাজার টাকা, মাছ দোকানি মো. আলীকে ৫০০ টাকা, মো. আবদুল খালেককে এক হাজার টাকা, শ্রীবাস চন্দ্র দাসকে ৫০০ টাকা এবং মরিচ পট্টির মুদি দোকানি ফারুক স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মূল্যতালিকা না থাকায় বেশ কয়েকজন দোকান মালিককে সর্তক করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!