ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ২৫ মার্চ ২০২৩
যশোরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
যশোরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান মণিরামপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে মা কালী স্টোর (২), শেখর স্টোর, আবু হুজাইফা স্টোর ও সরদার বিপনিকে দুই হাজার টাকা করে আট হাজার টাকা, সুধীর স্টোর ও আবু হুরাইরা স্টোরকে তিন হাজার করে ছয় হাজার টাকা এবং দ্বীপ স্টোর ও মা কালী স্টোরের (১) স্বত্বাধিকারী প্রতাপ কুন্ডুকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, রমজানে জনগণের ভোগান্তি কমাতে অভিযান অব্যাহত থাকবে। এ সময় থানার উপপরিদর্শক আবুবকরসহ পুলিশের একটি দল অভিযানে উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!