ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকাকে আনতে রাজশাহী থেকে যশোরে, অতঃপর...

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ৯ মার্চ ২০২৩
প্রেমিকাকে আনতে রাজশাহী থেকে যশোরে, অতঃপর...
মৃত ফরহাদ মোল্লা

২১ বছরের ফরহাদ মোল্লা। মা-বাবাকে বলেছিলেন বন্ধুর সঙ্গে যশোরে বেড়াতে যাচ্ছি। কিন্তু সেখানে বেড়াতে না গিয়ে প্রেমিকাকে আনতে গিয়েছিলেন ফরহাদ। কিন্তু প্রেমিকা আসতে অস্বীকৃতি জানালে ক্ষোভে সেখানেই বিষপান করেন তিনি। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ফরহাদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামে। তার বাবার নাম মোস্তাকিন মোল্লা। তিনি ধরমপুর মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এদিকে একমাত্র ছেলে ফরহাদকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা-বাবা। 

ফরহাদের চাচা নাঈমুল ইসলাম জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার এক মাদরাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফরহাদের। ফরহাদের সঙ্গে রাজশাহীতে আসতে চেয়েছিলেন ওই ছাত্রী। কিন্তু গত মঙ্গলবার সকালে মোবাইলে ওই ছাত্রী তাদের সম্পর্ক প্রত্যাখ্যান করায় মানসিকভাবে ভেঙে পড়েন ফরহাদ। এরপর বুধবার  ১০টার দিকে ঝিকরগাছা ব্রিজের ওপর দাঁড়িয়ে বিষপান করেন তিনি। 

Advertisement

তিনি আরো বলেন, বিষপানের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফরহাদের আরেক চাচা রেজাউল করিম বলেন, বন্ধুর সঙ্গে বেড়াতে যাচ্ছি বলে গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় ফরহাদ। পরে যশোরের ঝিকরগাছা উপজেলায় গিয়ে আত্মহত্যা করে সে। তবে এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। বুধবার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ফরহাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!