রোববার দুপুরে বগুড়া সদরের শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ইসলাম উদ্দিন ঠাকুরগাঁও সদর উপজেলার পারপুগী গ্রামের সোবহান আলী শেখের ছেলে। তিনি বগুড়ায় তার স্ত্রীর বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঐ বাড়ির ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে।
বগুড়া সদরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জালাল উদ্দিন জানান, ইসলাম উদ্দিন তার স্ত্রীর বড় ভাই আবুল কাশেমের বাড়ির দুইতলায় গিয়ে নির্মাণ কাজের তদারকি করছিলেন। এক পর্যায়ে তিনি অসুস্থবোধ করলে মাথা ঘুরে দুইতলার ছাদ থেকে নিচে পড়ে যান। পরে স্বজনরা ইসলাম উদ্দিনকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।