পরিবার জানায়, শিশুটির নাম সালমান আদিব অর্ণব। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত। শিশুটির বাবা রুহুল আমিন পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল।
তিনি বলেন, তিনি পরিবার নিয়ে ঐ ভবনের সপ্তম তলায় থাকেন। ছেলে বিকেলে ঘুড়ি উড়ানোর জন্য বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পর সে ছাদ থেকে পড়ে যায়।
.png)
তিনি জানান, মারাত্মক অবস্থায় ছেলেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।