ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণের অভিযোগে শ্রেণিকক্ষে বাবা-ছেলেকে নির্যাতন, ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ২৬ মার্চ ২০২৩
ধর্ষণের অভিযোগে শ্রেণিকক্ষে বাবা-ছেলেকে নির্যাতন, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর ও তার বাবাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত যুবক মো. কুতুবউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম কুতুবউদ্দিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার একটি স্কুলের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

জানা গেছে, নির্যাতনের শিকার ওই কিশোরের পরিবার উপজেলার রায়পুর ইউপির মাঝকান্দি নামক এলাকায় একটি ভাড়া বাসায় থাকে। তাদের গ্রামের বাড়ি মাগুরায়। কিশোর ও তার বাবা পৃথক দুটি জুট মিলে শ্রমিকের কাজ করেন। কিশোরের মা প্রবাসে রয়েছেন। যৌন নির্যাতনের অভিযোগ ওঠা শিশু তার সৎ বোন।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, ওই কিশোরের সৎ বোনকে যৌন নির্যাতন করে আসছে বাবা-ছেলে মিলে। এমন অভিযোগের সূত্র ধরেই তাদের স্থানীয় একটি স্কুলের শ্রেণিকক্ষে আটকে কয়েকজন যুবক ও তরুণী মিলে মারধর করে। পরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে।

ওসি শহিদুল জানান, শুক্রবার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে স্থানীয় একটি স্কুলের শ্রেণিকক্ষে এক কিশোর ও তার বাবাকে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই অভিযোগে সোমবার মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে এ ঘটনায় প্রধান অভিযুক্ত কুতুবউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনায় ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা জড়িত আছে কি না, সেট্ খতিয়ে দেখা হবে। এ ছাড়া এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বিষয়টি নিয়ে ফরিদপুরের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!