মঙ্গলবার দুপুরে এ হত্যার ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত দুজনের নামই রফিক উদ্দিন। তারা ক্যাম্প ১৩ এর বাসিন্দা। তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি।
.png)
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুর্বৃত্তরা দুপুর ১টার দিকে ১৩ নম্বর ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। অপর জনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। কারা এ হত্যার সঙ্গে সম্পৃক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।