ভুক্তভোগী আহমেদ উল্লাহ, হোসেন আলীসহ আরো কয়েকজন জানান, আহমদ উল্লাহর বাড়িতেই বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ধরার সঙ্গে সঙ্গে দ্রুত তা পার্শ্ববর্তী বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে রফিক উল্লাহ, হোসেন আলী, শফি উল্লাহ, ছৈয়দ আহমদের প্রায় ১০টি বাড়িঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নগদ প্রায় ১৫ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ আসবাবপত্রসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
কালারমারছড়ার ইউপি তারেক বিন ওসমান শরীফ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী পরিবারের খোঁজ নেয়া হয়েছে। এ সময় তাদেরকে সহযোগিতা করতে সংশ্লিষ্ট প্রশাসনসহ বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তিনি।
.png)