ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাটুরিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২০ মার্চ ২০২৩
সাটুরিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সাটুরিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার সকালে সাটুরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সাটুরিয়া বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ক্রয় রশিদ সংরক্ষণ না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বসাক স্টোরকে পাঁচ হাজার টাকা, কালাম অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওষুধের ফ্রিজে মাংস সংরক্ষণ করার অপরাধে একটি ফার্মেসিকে সাত টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!