ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় ইট ভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ৭ মার্চ ২০২৩
ভেড়ামারায় ইট ভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা
ইট ভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অপর একজন মাটি বহনকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া ভেড়ামারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার ভূমি কমিশনার রেকসোনা খাতুনের নেতৃত্বে উপজেলার বারো মাইলে অবস্থিত জিন্নার ভাটায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। এ সময় ভাটার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ নানা বিষয় ত্রুটি এবং সেখানকার মাটি কেটে ব্যবহারের অপরাধে ভাটা মালিক জিন্নাহকে তিন লাখ টাকা জরিমানা করা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!