ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহতদের মধ্যে ৫ জন নারী

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ২০ মার্চ ২০২৩
বান্দরবানে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহতদের মধ্যে ৫ জন নারী
ট্রাক দুর্ঘটনা- ছবি সংগৃহীত

বান্দরবানের রুমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন। নিহতদের মধ্যে পাঁচজন নারী।

সোমবার দুপুর দেড়টার দিকে রুমা উপজেলার কমলাবাগান এলাকায় রুমা-বগালেক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, বগালেকের কয়েকজন ট্রাকে করে রুমা সদরে যাচ্ছিলেন। তাদের কয়েকজন বাজার করতে যাচ্ছিলেন। পথে ঐ সড়কের কমলা বাগান এলাকার উঁচু ঢাল নামতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুইটি সড়ক থেকে ছিটকে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এছাড়া আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো দুইজনের মৃত্যু হয়।

Advertisement

রুমা থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, হতাহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!