ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ১৮ মার্চ ২০২৩
হবিগঞ্জে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

হবিগঞ্জ শহরের সিনেমাহল রোড এলাকার রেজা হোটেল থেকে ফরিদা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মৃত ফরিদা বেগম হবিগঞ্জের বাহুবল উপজেলার আলাপুর গ্রামের বাসিন্দা এবং রেজা হোটেলের ম্যানেজার আব্দাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দাল মিয়াকে আটক করে থানায় গিয়ে গেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে আব্দাল মিয়া ফরিদা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলছেন, ফরিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আবার কেউ বলছেন স্ট্রোক করে মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সদর থানাকে অবগত করলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Advertisement

সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঐ নারীর কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!