বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খাড়েরা ইউপির গনেশ পুকুরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খাড়েরা ইউপির গনেশ পুকুরপাড় এলাকার পারুল বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার বাড়ির রান্না ঘর তল্লাশি করে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তিনি অনেক দিন ধরে এই মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)