সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভারতের মুম্বাইয়ের টাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।
তার ভাই ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তিনি ফলোআপ চিকিৎসার জন্য ভারতে যান। তিনি জটিল ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। রিয়াজ উদ্দিন জামি জেলার নবীনগর উপজেলার মহেশপুর এলাকার আব্দুস শহিদের ছেলে। মৃত্যুকালে রিয়াজ উদ্দিন জামি স্ত্রী, দুই সন্তান, দুই ভাই ও ৬ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা জানান, জামি ভারতের মুম্বাইয়ের টাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জামির লাশ দেশে আসার পর তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানাজার সময় ও কোথায় দাফন করা হবে সে সিদ্ধান্ত নেয়া হবে।