বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, সোমবার ভোরে উপজেলার পাহাড়পুর ইউপির সেজামুড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মাদকবাহী একটি ট্রাক ও একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাসী করে ১০৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
.png)