ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় ৩ জেলে আটক, ১০ লাখ টাকার জাল উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ১৪ মার্চ ২০২৩
মেঘনায় ৩ জেলে আটক, ১০ লাখ টাকার জাল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

অভয়াশ্রম মৌসুমে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরার সময় কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। একইসঙ্গে মাছ ধরার একটি বড় নৌকা ও ১১০ কেজি জাটকা ও ভিন্ন জাতের মাছ উদ্ধার করা হয়।

সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জামাল নামে আটক জেলেদের প্রধানকে ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন।

এছাড়াও উদ্ধারকৃত কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। নৌকা নিলামে বিক্রি এবং ১১০ কেজি মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

Advertisement

এর আগে ভোর থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেন জেলা মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

দণ্ডপ্রাপ্ত জামাল সদর উপজেলার মধ্য চর রমনী মোহন গ্রামের হাফিজ আহাম্মেদের ছেলে। অপর জেলে জয়নাল ও মনির হোসেন একই এলাকার নথু মাঝি ও মুকবুল শিকদারের ছেলে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কোস্টগার্ড ও নৌ-পুলিশকে সঙ্গে নিয়ে রাত তিনটা থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!