মঙ্গলবার সকালে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পঞ্চবটি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, জাফরাবাদ নয়াবাজারের কাছে নদীর পাড়ের রাস্তার পাশে একটি বাজারের ব্যাগে কে বা কারা দুই নবজাতকের মরদেহ ফেলে রাখে। সকালে এলাকাবাসী দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।