ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিস্ফোরণে আরো দুজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৬, ৮ মার্চ ২০২৩
বিস্ফোরণে আরো দুজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া সাততলা ভবনের বেজমেন্ট থেকে আরো দুটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বুধবার বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এ তথ্য জানিয়েছেন। উদ্ধার করা একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪) বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দিনমনি শর্মা জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে। নিখোঁজদের স্বজনদের সেখানে গিয়ে মরদেহ দেখে পরিচয় শনাক্ত করারও অনুরোধ জানান তিনি।

Advertisement

এদিকে দুই মরদেহ উদ্ধারের মাধ্যমে বিস্ফোরণের ঘটনায় শেখ খবর পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

এর আগে, মঙ্গলবার বিকেলে গুলিস্তান বিআরটিসির বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, সাততলা ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে উপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আশপাশের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!