মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বুথ চালু করে জেলা প্রশাসন। সেখানে এ কথা বলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদেরও সব ধরনের সহায়তা দেওয়া হবে।
.png)
মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বুথ থেকে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার, গুরুতর আহতদের ২৫ হাজার, সামান্য আহতদের ১৫ হাজার আর্থিক সহায়তা দেওয়া হবে।
গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত ১৭ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে শতাধিক। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যাব।