ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ৩ মার্চ ২০২৩
হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সিলেটের একটি মহিলা হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ ছাত্রির নাম শর্মী রানী নাথ (২০)। তিনি সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে নগরের টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শর্মী দক্ষিণ সুরমা জালালপুরের শতেনদ্র চন্দ্র নাথের মেয়ে। 

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে খবর পেয়ে টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেলে নিজ শয়নকক্ষ থেকে ঐ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এক বছর ধরে টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেলের দ্বিতীয়তলায় ভাড়া থাকতেন তিনি।

সিলেট শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!