সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ। এর আগে, রোববার রাতে চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম খলিল একই গ্রামের সালেহ্ আহমেদের ছেলে।
জানা যায়, রোববার রাতে জয়মঙ্গলপুর গ্রামের সালেহ্ আহমেদের বসতঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় আগুন দেখে ভয়ে ঘরে থাকা শিশু ইব্রাহিম খলিল খাটের নিচে লুকিয়ে পড়ে। আগুনে বসতঘরটি পুড়ে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে ইব্রাহিম খলিলের মৃত্যু হয়। খবর পেয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার করে।
.png)
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ জানান, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় খাটের নিচ থেকে পুড়ে যাওয়া শিশু ইব্রাহিম খলিলের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।