রোববার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন দ্বীপের পূর্বপাড়ার ৬নং ওয়াডের সলিম উল্লাহ ভাড়াবাসায় এ ঘটনা ঘটে। মৃত মারিয়া কিশোরগঞ্জের দরবারপুরে বাসিন্দা বুলবুল আহমেদের মেয়ে।
জানা যায়, সেন্টমার্টিন দ্বীপের পূর্বপাড়ার ৬নং ওয়াড়ের সলিম উল্লাহ ভাড়াবাসায় ভাড়াটিয়া বুলবুল আহমেদ সপরিবারে বসবাস করতেন। বসতঘরের সামনে একটি বালতিতে পানি ভর্তি রাখা হয়। পরিবারের সদস্যদের অগোচরে মারিয়া বালতিতে পড়ে যায়। পরে মারিয়াকে উদ্ধার করে সেন্টমার্টিন ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।