ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২১, ২৬ জানুয়ারি ২০২৩
ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বড় মসজিদ এলাকার একটি ছয়তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে মো. কায়েস নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের নানা লিটন বলেন, কায়েস বিকেলে নিজ বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি জানান, কায়েস রহমতুল্লাহ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম দেলোয়ার হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!